নিজস্ব সংবাদদাতা : প্রয়াত হলেন রাজ্যে নিয়োগ দুর্নীতিকে গ্রেফতার ‘কালীঘাটের কাকু’ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র।তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাত ১টায় মৃত্যু হয়েছে তাঁর। তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন।শেষ মুহূর্তে আর কথা হলো না কালীঘাটের কাকুর সঙ্গে তাঁর স্ত্রীর।
উল্লেখ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত ৩০ মে প্রায় ১২ ঘণ্টা জেরার পর ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছিল ইডি। যদিও তিনি বর্তমানে প্রেসিডেন্সি সংশোধানাগারে রয়েছেন কালীঘাটের কাকু । ইডি সূত্রে খবর , কুন্তল জেরার মুখে জানিয়েছেন, পার্থের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে তাঁর কাছ থেকে প্রথমে ৭০ লক্ষ টাকা নিয়েছিলেন ‘ কাকু ‘। তবে কাকুর কথাতেই তিনি পার্থকে আরও ১০ লক্ষ টাকা দেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সেতুসংযোগের কাজ করেছিলেন এই কালীঘাটের কাকু। এছাড়াও ইডি আরও দাবি করেছেন , ২০১৮ সাল থেকে এই দুর্নীতিতে ‘সুজয়’ জড়িত রয়েছেন । উল্লেখ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সুজয়ের আইনজীবী আদালতে জানিয়েছিলেন , ‘কাকু’র স্ত্রী অসুস্থ। স্ত্রীর দেখাশোনা করেন সুজয় ভদ্র ।’ যদিও সুজয়ের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার জেরে শেষ দেখা আর হল স্ত্রীর সঙ্গে তাঁর।







