বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের গল্প তুলে ধরা হচ্ছে বড় পর্দায়। বাংলা ইন্ডাস্ট্রিতে খাদান একটা মাইলস্টোন তৈরি করে দিয়েছে। তাই এরপর থেকেই এরকম ধরনের বিভিন্ন গল্প বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আসতে চলেছে বড় পর্দায়। এবার বড় পর্দায় দুই মাফিয়ার গল্প নিয়ে আসছে পরিচালক সৌভিক দে। বুধবার সেই ছবি প্রথম ঝলক প্রকাশ্যে এলো।
বলিউড থেকে টলিউড সব জায়গায় আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দুনিয়ার গল্প বড়পর্দায় ফুটিয়ে তোলা হয়। যেই সমস্ত গল্পে ভরপুর অ্যাকশনের আনন্দ নিতে পারে দর্শকমহল। ঝাড়খণ্ডে মাদক পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে। এবার সেখানকার দুই মাফিয়াকে নিয়ে গড়ে ওঠা গল্প নিয়ে সিনেমা তৈরি করলেন পরিচালক সৌভিক দে। যেখানে দুই মাফিয়া চরিত্র দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্য ও অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। রহস্য মোরা সিনেমার নাম ‘ব্রহ্মার্জুন’।
দুই মুখ্য চরিত্রের নাম ব্রহ্মা ও অর্জুন। ব্রহ্মার ভূমিকায় দেখা যাবে নায়ক রোহন ভট্টাচার্য ও অর্জুন চরিত্র দেখা যাবে নায়ক অনিন্দ্য সেনগুপ্তকে। সেই সিনেমাটি প্রথম ঝলক সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে দুজনকেই পিস্তল হাতে মাফিয়া আতঙ্ক চোখে মুখে। এই দুই অভিনেতাকে প্রথমবার একসঙ্গে পর্দায় ঝড় তুলতে দেখা যাবে। এছাড়াও নায়িকা হিসেবে দেখা যাবে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এছাড়াও এই সিনেমায় পর্দা কাঁপাতে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অমিত শেঠি, মীনা শেঠি মন্ডল সহ অন্যান্য তারকাদের। তবে এই মাফিয়াদের গল্প কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।







