প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের আগেই , উত্তরাখণ্ডের মানুষদের জন্য সুখবর। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পর্যন্ত ডবল লেন রাস্তা তৈরির কাজ দ্রুতগতিতে শুরু হতে চলেছে। এর জন্য লোক নির্মাণ বিভাগ ইতিমধ্যেই পরিকল্পনা জোরদার করেছে। দীর্ঘদিন ধরে গঙ্গোত্রী ধামের তীর্থযাত্রীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করার জন্য সড়ক উন্নয়নের দাবি উঠছিল। এবার সেই দাবি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল প্রশাসন।
এই প্রকল্পের আওতায় গঙ্গোত্রী পর্যন্ত একটি
অল-ওয়েদার রোড নির্মিত হবে, যা যেকোনো আবহাওয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করবে। প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রী এই পবিত্র স্থান দর্শনে আসেন, কিন্তু রাস্তার সংকীর্ণতা ও খারাপ অবস্থার কারণে তাদের ভোগান্তির সম্মুখীন হতে হয়।
সেই দিকে খেয়াল রেখেই ডবল লেন রাস্তা নতুন করে নির্মাণ। যার ফলে যাত্রীদের যাত্রা আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক হবে। সরকার আশা করছে, এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হলে উত্তরাখণ্ডের পর্যটন খাতও আরও চাঙ্গা হবে।







