জেলা

দেনার দায়ে আত্মঘাতী বাম নেত্রীর স্বামী

দেনার কাঁটায় বিদ্ধ একের পর এক প্রাণ। কখনও বিলাসিতা, কখনও আবার সাধারণ জীবনযাপনের খরচটুকুই সামলাতে না পেরে দেনায় সব শেষ। ট্যাংরা কাণ্ডই এর যেন বড় উদাহরণ। ঋণের চাপে আত্মঘাতী গোটা পরিবার।
ঋণ পরিশোধের অক্ষমতায় আত্মঘাতী সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী।
মৃতের নাম মকবুল হোসেন। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী হওয়ায় খ্যাতি ছিল অনেকটাই। সেই ব্যক্তির এমন পরিণতি, সকলের কাছে অবিশ্বাস্য। জানা যায়, মাস কয়েক আগে কিছু টাকা ঋণ নিয়েছিলেন তিনি। তারপরেই ঘটে গেলো কান্ড।

স্থানীয়ের অভিযোগ, ‘গ্রামের মধ্যে এখন দুষ্কৃতীরাজ চলছে। এক দল যুবক চড়া সুদে ঋণ দিচ্ছে, যা শোধ করতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে গ্রামবাসীদের। উনিও হয়তো ৫০ হাজার টাকার কাছাকাছি ঋণ নিয়ে ছিলেন। যার পরিবর্তে সেই দুষ্কৃতী দল তার কাছ থেকে এক বিঘা জমি জোরপূর্বক ছিনিয়ে নেয়।’
পরিবার জানায়, রবিবার রাতে দুষ্কৃতী দল মৃত মকবুলের বাড়িতে এসে তাকে তুলে নিয়ে যায়। ঋণ শোধ করতে জমি খোয়ান তিনি। তারপরেও নাকি সেই লোন এজেন্ট সন্তুষ্ট না। রবিবার রাতে তাকে তুলে নিয়ে গিয়ে চালায় বেধড়ক মারধর। ঘটনার পর সোমবার আত্মঘাতী হন সেই ব্যক্তি। পুলিশ দেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট পায় তাতে লেখা ছিল, দুষ্কৃতীদের নাম।ঘটনার পর সকালে পুলিশ মৃতের দেহ উদ্ধার করতে এলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিচারের দাবিতে প্রতিবাদে নামে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.