বহুদিন আগেই রঘু ডাকাত সিনেমার ঘোষণা করেছিলেন দীপক অধিকারী ওরফে দেব। বছরের শুরুতেই এই সিনেমার মুক্তি পাওয়ার দিনক্ষণ ঘোষনা করে দিয়েছেন অভিনেতা তথা দেব। এরপর থেকেই জোর কদমে এই চরিত্র নিজেকে তুলে ধরতে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন অভিনেতা। তবে এবার প্রাতঃকালে ঘোড়সওয়ারে কেন গেলেন তিনি?
প্রতিবছরের দুর্গা পূজোয় দেবের সিনেমা থাকতেই হবে। এবারও তার অন্যথা হবে না। সেই বিষয়ে ২০২৫ এর শুরুতেই নায়ক জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রঘু ডাকাতে চরিত্রে নিজেকে তৈরি করতে সব রকমের প্রস্তুতি নিচ্ছেন দেব। বর্তমানে দেবকে প্রত্যেকটা সিনেমায় বারংবার নিজেকে ভেঙে নতুন চরিত্রে তুলে ধরে। এবারও রঘু ডাকাতের সেরকমই দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং অভিনেতা।
পর্দায় আসার আগে চরিত্র নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে বিশ্বাসী দেব। তাই সেই মতো ছবি প্রকাশের মুক্তির সময় প্রকাশের পর রঘু ডাকাতের চরিত্রের জন্য অনুশীলনীর জন্য ঘোরা চালানো শিখছেন অভিনেতা। এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা শেখার জন্যও জোর দিচ্ছেন নায়ক। এবার সেই ঘোড়সওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। এবার সেই ছবি দেখার পর দেব অনুরাগীদের মনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।







