রাম মন্দির নিয়ে বড় ঘোষণা ! রামমন্দির নির্মাণকারী কমিটির তরফে জানানো হয়েছে যে , আগামী ৩০ এপ্রিলের মধ্যে রামমন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে । আর এই রাম মন্দির নির্মাণে মোট খরচ হচ্ছে ১৯০০ কোটি টাকা ।
উল্লেখ্য , রামমন্দির নির্মাণ কমিটির তরফে , একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে , কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান , “লারসেন অ্যান্ড টুব্রো বা এল অ্যান্ড টি এবং টাটা কনসালটেন্সি, এই মন্দির নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে মন্দির নির্মাণ সম্পন্ন হয়ে গেলে, তাঁরাও এই চত্বর ছেড়ে দেবেন।”
মন্দির নির্মাণের কাজ শেষ হলে , ওই একই দিনে , সমস্ত কাগজপত্র এবং বিল পরিশোধের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে । তবে মন্দির সম্পন্ন হয়ে যাওয়ার পরেও , এল অ্যান্ড টি-র একটি দল মোতায়েন থাকবে । জানা গিয়েছে , তাদের পক্ষ থেকে , তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে , রাম মন্দিরের প্রতিটি ভাস্কর্যের । এবং তাই রক্ষণাবেক্ষণের জন্যই মোতায়েন রাখা হবে একটি দল ।
এদিনের সাংবাদিক বৈঠকেই নৃপেন্দ্র মিশ্র জানান , “মন্দির নির্মাণে এখনও পর্যন্ত আনুমানিক খরচ ১৯০০ কোটি টাকা। যার মধ্যে জিএসটি বাবদ ১৬০০ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে। নির্মাণকাজের সঙ্গে যুক্ত কমিটি আলোচনার মাধ্যমে বাকি টাকাও প্রদান করে দেবে।”







