খুদেদের খেলার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ, একই পরিবারের ৬ জনকেকোপানোরঅভিযোগ।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের চন্দনেশ্বর থানার মলিমুকুন্দী গ্রামে। খেলার সময় হারান মোল্লার পরিবারের ছেলে ও লায়েপ মোল্লার পরিবারের ছেলের মধ্যে বিবাদ বাধে।দ্বন্দ্ব মেটাতে গেলে লায়েপ মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হারান মোল্লার পরিবারের উপর চড়াও হয়।
নাবালক সহ ৬ জনকে বেধড়ক মারধর ও কোপানো হয়, আহতদের মধ্যে একজন নাবালকের অবস্থা গুরুতর।আহতদের প্রথমে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় নাবালক সহ একজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।







