খেলাধুলা

প্রয়াত অন্যতম ভারতীয় অলরাউন্ডার , শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল*

গত রবিবার ১২ বছর পর , চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে ভারত । খুশি ক্রিকেট অনুরাগীদের থেকে শুরু করে , গোটা দেশ । অপরদিকে আবার আইপিএল শুরুর জন্য , মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি । এর মাঝেই আবার দুঃসংবাদ ক্রিকেট অনুরাগীদের জন্য । প্রয়াত ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় । চিরকালের জন্য ২২ গজের দুনিয়াকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার সৈয়দ আবীদ আলী । ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি । বার্ধক্য জনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে জানা গেছে । বার্ধক্য জনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে জানা গেছে । মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

১৯৬৭ সালে , প্রথম ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেন তিনি । প্রথম খেলেছিলেন ,অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ । প্রথম টেস্টেই মাত্র ৫৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে , সকলকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় প্রাক্তন তারকা খেলোয়াড় । এক কথায় ভারতীয় দলের অন্যতম অলরাউন্ডার ছিলেন তিনি ।

উল্লেখ্য দেশের জার্সি গায়ে , ২৯ টেস্ট ম্যাচ খেলে ১,০১৮ রান গড়েছিলেন সৈয়দ আবীদ আলী । ভারতীয় দলের হয়ে নিয়েছিলেন ৪৭ টি উইকেট । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ , গোটা ভারতীয় ক্রিকেট মহল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.