স্ত্রীকে সাজা দিতে , চার বছরের মেয়েকে আছাড় মেরে খুন স্বামীর ! নৃশংস ঘটনার সাক্ষী নদিয়া । অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল স্ত্রী । তা নিয়েই সংসারে অশান্তি , পাশাপাশি অভিযোগ , স্ত্রীকে মারধরও করা হয়। তারপরে চার মেয়েকে স্বামীর কাছে রেখে , বাপের বাড়ি চলে যান । এরূপ পরিস্থিতিতে স্ত্রীকে সাজা দিতেই চার মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেয় স্বামী । সূত্রের খবর , পুলিশি জেরায় অভিযুক্ত স্বামী এমনটাই জানিয়েছেন ।
এই ঘটনায় অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ নদিয়ার বাসিন্দা , পেশায় রং মিস্ত্রি । বেশ কিছুদিন ধরেই , সংসারে অর্থনৈতিক টানাপোড়েন চলছিল , তার পাশাপাশি স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত সন্দেহে চলছিল অশান্তি । অভিযোগ দোলের দিন সকালেও অশান্তি হয় , এবং স্ত্রীকে মারধরও করেন বুদ্ধ । মারধরের পর , মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যেতে চায় অভিযুক্তের স্ত্রী , কিন্তু বুদ্ধ মেয়েকে কাছ ছাড়া করতে চায় না । অভিযুক্তর অনুমান ছিলো , সন্তানের টানেই ফিরে আসবেন স্ত্রী । কিন্তু তা আর হয়নি । স্ত্রী না ফেরায় , প্রতিশোধ নিতে , নিজের সন্তানকেই আছড় দিয়ে মেরে ফেলেন বুদ্ধদেব । এমনকি খুনের পর খুদে শিশুটিকে জলঙ্গী নদীতে ফেলেও দেন তিনি ।
পরে স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । এবং পুলিশি জেরায় খুনের কথা স্বীকারও করে নেন অভিযুক্ত স্বামী । কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয়কুমার মাকওয়ান জানিয়েছেন, ‘‘ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে।’’






