নববর্ষের দিন ব্যারাকপুরের সমস্ত তৃণমূল নেতৃত্বকে মঞ্চে এনে সকলে তৃণমুলের পরিবার বলে দাবি করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সোমবার বিকেলে তৃণমূল সহ একাধিক দলের নেতা কর্মীদের বিজেপিতে যোগ দান করিয়ে সেই দাবি সম্পূর্ন উড়িয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এমন কি নৈহাটি গৌরী পুর মিলের প্রসঙ্গ টেনে এনে পার্থ ভৌমিককে মূর্খ বলে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। অন্যান্য দিনের মত এদিন একাধিক প্রচার কর্মসূচি সারেন বিজেপি প্রার্থী। তার মাঝে ব্যারাকপুর মাতারাঙ্গি তে বিজেপির কার্যালয়ে শতাধিক তৃণমূল সহ একাধিক রাজনৈতিক দলের কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন অর্জুন সিং। সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন” তৃণমূলে এমন বহু নেতা কর্মী আছে যারা তৃণমূলের অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের মত লুটে পুটে খাচ্ছে না সেই ৯০ শতাংশ লোক তৃণমূলের মধ্যে থেকেও তারা বিক্ষুব্ধ। আর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক কে এখনো তৃণমূলের অন্দরে থাকা সেই তৃণমূল নেতা কর্মীদের সাথেই লড়াই করতে হচ্ছে তারপর তো তিনি বিজেপি সাথে লড়াই করবেন।”
সেই সঙ্গে বাংলা নতুন বছরের প্রথম দিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সাংসদ নির্বাচিত হলে কি কি করবেন সেই নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। সেই প্রসঙ্গে অর্জুন সিং বলেন ” পার্থ ভৌমিক মেট্র কে কল্যাণী পর্যন্ত সম্প্রসারিত করবেন বলছেন উনি একজন মিথ্যাবাদী কারন এখনো ২ হাজার ৩০০ কোটি টাকা পড়ে আছে যদি রাজ্য সরকার জলের লাইন সরিয়ে নিত তাহলে একদিকে অনেক আগেই মেট্রো এসে যেতো।” মিথায়াবাদী সাথে পার্থ ভৌমিককে নৈহাটির দীর্ঘ দিনের বন্ধ গৌরীপুর জুটমিল খোলা প্রসঙ্গে মূর্খ বলে কটাক্ষ করে বলেন “পার্থ ভৌমিক মিল কারখানা সম্পর্কে কোন ধারণা রাখে না। ও সম্পূর্ন মূর্খের মত কথা বলে।ওই মিলের কেস চলছে কোর্টে। ব্যাংকের ১৮০ কোটি টাকা বাকি রয়েছে যেটা ব্যাংক ওই মিলের থেকে পেত। সেই মিল বললেই খোলা যায় না।







