বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেলো এক হাতির। ঘটনাটি ঘটেছে আজ সকালে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। রাস্তার উপর মৃত হাতি পড়ে থাকতে দেখে শোরগোল পরে যায় এলাকায়। হাতি দেখে ভিড় জমায়েত করেছে স্থানীয় বাসিন্দারা।
এদিন এলাকাবাসীরা লক্ষ্য করেন সুপুরি গাছে ঘেরা একটি রাস্তায় বিশাল একটি দাতাল হাতি কাত হয়ে শুয়ে আছে। সাহস করে কাছে যেতেই তারা দেখেন হাতিটির লম্বা দাঁতে কারেন্টের তার আটকে রয়েছে। আর তাতেই ঘটছে মৃত্যু। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
এক এলাকাবাসীর কথায়, ওই রাস্তায় বৈদ্যুতিক তার গুলি অনেক নিচু হয়ে গেছে। তাই কারেন্টের শক পেয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ মোচারি জানান, ভীষণ মর্মান্তিক ঘটনা। রোজই এই অঞ্চলে হাতিরা আসে সুপুরি পাতা খেতে। আর কারেন্টের তার নিচু হওয়ায় পাতা ছিঁড়তে গিয়েই হয়তো এমন বিপত্তি ঘটেছে।






