চাঞ্চল্যকর খুন। বিষ খাইয়েই নিজের দুই বোনকে খুন করলো মুম্বইয়ের পাল ঘরের বাসিন্দা। অভিযুক্তের নাম গণেশ মোহিত। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে ঘটনার সূত্রপাত হয়েছিল ১৫ ই অক্টোবর থেকে। পরে অভিযুক্তকে জেরা করে গোটা রহস্য সামনে আসে।
শুধু বাঙালি নয়। এই সময় উৎসবের আনন্দে মেতে উঠেছিল ভারতের অন্যতম শহর মুম্বাই। জেরার মুখে পড়ে গণেশ স্বীকার করেন, ১৫ ই অক্টোবর নবরাত্রি উপলক্ষ্যে মা আর দুই বোনকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানেই স্যুপে বিষ মিশিয়ে নিজেই দুই বোনদের খাইয়েছিলেন। কিছুক্ষন পরে শরীর খারাপ লাগায় বোতলে করে জল খাইয়েছিলেন তাদের। অবস্থার অবনতি দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুজনেই মারা যায়।
অভিযুক্ত জানিয়েছেন, তিনি একজন সরকারি কর্মচারী। তার উপার্জনের টাকায় নজর ছিল দুই বোনের। এমনকি পূর্বপুরুষের সম্পত্তির ভাগাভাগি নিয়েও প্রায়ই অশান্তি চলত ভাই-বোনের মধ্যে। তাই ছক কষে ঠান্ডা মাথায় তিনি এই কাজ করেছেন।







