জেলা

সপ্তাহের শুরুতেই পথ দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্য উড়ালপুলে

সপ্তাহের শুরুতেই মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় বাড়লো উত্তেজনা। ঘটনায় গুরুতর আহত অ্যাপ বাইক চালক এবং তরুণী আরোহী। সূত্র মারফত খবর, বাইকে করে হাওড়ার ডোমজুড় থেকে সল্টলেকে এক তরুণী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছিলো। যাবার পথে মা উড়ালপুলের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইকটি। দুর্ঘটনায় ওই বাইকের সামনের অংশটি ভেঙে চুরমার হয়।
পাশাপাশি তরুণীর হেলমেট খুলে গিয়ে উড়ালপুলের উপর থেকে নীচে পড়ে যায়। আহত বাইক চালককে SSKM হাসপাতালে এবং তরুণীকে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তারা চিকিৎসাধীন । বাইকের বেপরোয়া গতি ফলে ঘটনা টি ঘটে বলে অনুমান পুলিশের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.