টানা ১৮ মাস লাগাতার ধর্ষণ পাশাপাশি হুমকিও। প্রাণ বাঁচাতে সন্তানকে নিয়ে অন্যত্র গিয়েও মিলল না রেহাই । ৩২ বছর বয়সী এক মহিলার অভিযোগের, প্রকাশ্যে শিহরিত জনগণ। অভিযোগ, টানা ১৮ মাস ধরে ১৮ জন মিলে তাঁকে লাগাতার ধর্ষণ করেছে। নির্মম অত্যাচার সহ্য করার পরেও হুমকির মুখে পড়ে তিনি, পরিবারের সুরক্ষার কথা ভেবে তিনি চুপ ছিলেন তিনি।
পুলিশের জানায়, দেড় বছর আগে, জ্ঞান সিং নামে এক প্রতিবেশীর বাড়িতে আমন্ত্রণে তার বাড়িতে যান তিনি। মহিলা অভিযোগে জানা, ওই ঘরের ভিতরে প্রবেশ করার পর, জ্ঞান সিং দরজা বন্ধ করে দেয় এবং তাঁকে ধর্ষণ করে। বাইরে এই কথা প্রকাশ্যে এলে পরিবারের ক্ষতি হবে বলেও হুমকি দেয় তিনি।
জ্ঞান সিং হুমকি দিয়ে তাঁকে অন্যত্রও যেত। একাধিক ব্যক্তি মিলে বারংবার ধর্ষণ করে এবং তার ভিডিও করে ওই ভিডিও দেখিয়ে বারবার ব্ল্যাকমেল করা হত ওই মহিলাকে।
পুলিশ জানান, অভিযুক্তরা হল জ্ঞান সিং, ভাল সিং, কান সিং, নাথু সিং, ভানওয়ার সিং, লক্ষ্মণ সিং, রামাবতার, মুকেশ, মহেন্দ্র, রামদয়াল, রঘুবীর, ধনে সিং, প্রেম সিং, পবন, রাকেশ, রঞ্জিত সিং, রূপ সিং এবং মহেন্দ্র সিং। প্রাণ বাঁচাতে তিনি অন্যত্র চলে গেছিলেন। কিন্তু সেখানেও ফোনে তাঁকে লাগাতার ফিরে আসার জন্য হুমকি দেওয়া হয়। শেষমেশ মহিলা তাঁর স্বামীকে জানালে তিনি তৎক্ষণাৎ পুলিশে অভিযগ দায়ের করেন।







