উত্তর প্রদেশের হাথরাসের বাগলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক রজনীশের কু-কীর্তিতে চিন্তাশীল শিক্ষাকতা জগ। পুলিশি তদন্তে, ছ’টি মেয়ে পুলিশকে তাদের বয়ান দেয়।তারা জানিয়েছেন, অধ্যাপক প্রতিনিয়ত তাদের ভয় দেখাতেন, মারধরের পাশাপাশি যৌন নির্যাতনের পর জোর করে গর্ভনিরোধক ওষুধও খাওয়াতেন।
সেই অধ্যাপক ৬০ জনেরও অধিক ছাত্রীকে যৌন হেনস্থা করে ছিল। পাশাপাশি জানিয়েছিল তাঁদের বন্ধুদের ও নিয়ে আসার জন্য।
সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে ধর্ষণের পর তাদের গর্ভনিরোধক বড়ি খেতে বাধ্য করতেন, যা তার ব্যাগে সবসময় থাকত। পুলিশ ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে এবং বক্তব্য রেকর্ড করা হয়।







