দেশবিদেশ

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের শ্রোতা হতে চলেছেন বাংলার দাদা

রাজ্য শিল্প আনতে বারংবার ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে রাজ্যের শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার লন্ডনের মাটিতে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের শ্রোতা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণে সারাদিয়ে ৬ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য শনিবারে সন্ধ্যায় কলকাতা শহর ছেড়ে দুবাইয়ের মাটিতে পাড়ি দেন তিনি। এরপর রবিবার সেখান থেকে লন্ডনে পৌঁছান দুপুর ১২:৩০ নাগাদ। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে সঙ্গী হয়েছে মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার ও WBTC-এর অফিসাররা। এছাড়া উল্লেখ জনক হবে সেই বিদেশ সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।

বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। লন্ডনের মাটিতে পা রাখার পর থেকে মুখ্যমন্ত্রীর রয়েছে একগুচ্ছ কর্মসূচি। তবে তার আগে মেঘাচ্ছন্ন আকাশ উপেক্ষা করেই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। বিকেল হতেই ভারতীয় হাই কমিশনে বৈঠক মুখ্যমন্ত্রী ওতার দলের। আগামীকাল তারা সকলে মিলে শিল্প বৈঠকে যোগ দেবেন। তারপরের দিন রয়েছে সরকারি স্তরে আলোচনা। এরপরে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণ।

সেই ভাষণ শোনার জন্য পশ্চিমবঙ্গ থেকে এক প্রতিনিধি দল সেখানে যাবে। সে দলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ইতিমধ্যেই রাজ্যের শিল্প আনতে উদ্যোগী হতে দেখা গিয়েছে ভারতের দলের প্রাক্তন অধিনায়ককে। সেই সূত্রে বর্তমানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তাই এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার ভাষণ শুনতেই লন্ডনে পাড়ি দিচ্ছেন বাংলার ‘দাদা’ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বর্তমানে সকলেই তাকিয়ে রয়েছে অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক ভাষণের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.