রাজনীতি

গোপনীয় মূল্যায়ন রিপোর্ট তৃণমূল সুপ্রিমোর হাতে পৌঁছে গেল অভিষেকের রিপোর্ট

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে তোর জোর শুরু করে দিয়েছে। এমনকি নির্বাচনী প্রস্তুতিতে কোনো ভাবেই ফাঁক রাখতে রাজি নয় রাজ্যের শাসক দল। ২৪ শের নির্বাচনের পর থেকে কারা কেরকম কাজ করছে সেই সমস্ত বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের আগে জোড়া ফুল শিবির সাংগঠনিক দিকে কড়া নজর রেখেছে। দলের কর্মীদের সঙ্গে উচ্চ নেতৃত্বের গত সপ্তাহের অভ্যন্তরীণ বৈঠক হয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে প্রতিনিয়ত। এছাড়াও জেলা ও ব্লক কমিটি পুনর্গঠন হয়েছে। পাশাপাশি দলে নতুন মুখদের সুযোগ দেবার বিষয় সিদ্ধান্ত হয়েছে। এমনকি প্রদেশব্যাপী কর্মী সম্মেলনের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তারা।

একইসঙ্গে ২০১৪ এর নির্বাচনের পর পর্যালোচনা হয়েছে দলের অন্দরে। ২৪ এর লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের ফলাফল ভালো থাকলেও কোথায় কি কারণে ভোটে ঘারটি ঘটেছে সেই নিয়ে চুল চেরা বিশ্লেষণ করেন স্বয়ং সর্বভারতীয় তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী হাতে পৌঁছে দিয়েছেন অভিষেক। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিদেশ সফরে। তবে তিনি ফিরলেই শুরু হবে ‘জবাবদিহিতার নতুন অধ্যায়’। যে সমস্ত নেতারা পদ নিয়ে কাজ করেন তাদের সকলকে নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.