দেশ

মন্দিরে গণধর্ষণের শিকার কিশোরী কন্যা, গ্রেপ্তার ৮

আসামের দূর্গা মন্দিরের ভিতরে গণধর্ষণের শিকার এক কিশোরী। এই ঘটনায় গ্রেপ্তার হয় আট জন। এখনো চলছে অনুসন্ধান এক অভিযুক্তের।
আসামের গুয়াহাটি অঞ্চলের বোরাগাঁও এলাকায় ঘটে এই ঘটনা। নভেম্বরে রাস উৎসবের সময় ঘটলো এই অঘটন। অভিযোগ করা হয়, উৎসব চলাকালীন এক কিশোরীকে দুর্গামন্দিরের ভিতরে গণধর্ষণ করা হয়। জানা যায় মোট ন’জন মিলে এই অপকর্মটি করেন । এই ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ঘটনার ভিডিও । ওই ভিডিওর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর তিন জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের সন্ধান পায় তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ই নভেম্বর বোরাগাওঁয়ের রাস উৎসবের সময় দুর্গামন্দিরে, সেই কিশোরী গিয়েছিলেন। সেই সময় শিকারের গণধর্ষণের । অভিযুক্তদের মধ্যে প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছর। তারা সেই সময় গণধর্ষণের ভিডিও রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম-এ ।
গুয়াহাটির গোরচুক থানার ওসি ধর্মেন্দ্র কালিতা বলেছেন , শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মোবাইলে সেই ভিডিও টি আসে। তারপর সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রথমে যে তিন জনকে আটক করা হয়েছিল, তাঁরাই বাকিদের নামও বলে দেন। পরদিন সকালের মধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময়ে অভিযুক্তেরা সকলে মদ্য অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় যাতে আর না ছড়ানো হয়, সেই অনুরোধ করেছেন ডিসিপি। ভিডিয়ো শেয়ার করলে পুলিশ পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর আসামে বিজেপি সরকারের বিরুদ্ধে সারা জাগাচ্ছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের মন্তব্য, ”মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় গত পাঁচ বছর ধরে টানা এক নম্বরে আছে অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেছেন, তাঁর রাজ্য মহিলাদের জন্য নিরাপদ নয়। বিজেপি কিন্তু এ ব্যাপারে চুপ, উদাসীন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন না কেউ!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.