বিনোদন

‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ ছবির পোস্টারে দেখা গেল চমক

বড় পর্দায় কেশরী সিনেমা দেখার পর থেকেই তার দ্বিতীয় সিক্যুয়েলের সিনেমা ব্যাপক আশাবাদী দর্শকমহল। তাই একের পর এক চমক দিচ্ছে ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। এবারে তারকাদের চরিত্র নিয়ে চমক দেখা গেল এই সিনেমার পোস্টারে।

কেশরী সিনেমাটি ছিল ২১ জনের সৈনিকের লড়াইয়ের গল্প নিয়ে। যেই চিত্রনাট্য মানুষকে কাঁদিয়ে দিয়েছিল। তার ওপরে আবার পারিনিধি চোপড়ার গান। সব মিলিয়ে ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করেছিল এই সিনেমা। তাই তার দ্বিতীয় সিক্যুয়াল থেকে মানুষের আশাটা একটু বেশিই ছিল। তবে সেই ক্ষেত্রে এই ছবির নির্মাতারা একেবারেই মানুষকে আশাহত করছে না বলেই মনে করছে দর্শক মহল। এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলে তুলে ধরা হবে জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ডের অজানা গল্প। যেখানে স্পষ্ট হয়েছিল এই সিনেমার নায়ক অক্ষয় কুমারের চরিত্র।

জলি এলএলবির সিনেমার পর ফের তাকে এই সিনেমায় দেখা যাবে কালো আইনজীবীর কোর্টে। এই সিনেমার টিজারে সেই বিষয়টি একেবারেই স্পষ্ট হয়েছে। তবে আসল চমক পাওয়া গেল এই সিনেমার পোস্টারে। যেখানে দেখা যাচ্ছে একেবারে ভিন্নলুকে অনন্যা পান্ডে ও আর মাধবনকে। প্রথমবার অনন্যা পান্ডেকে দেখা গেল কোন আইনজীবীর লুকে। একেবারে অভিনেত্রীকে পোস্টারে দেখা গিয়েছে সাদা শাড়ির ও কালো কোর্টে। পাশাপাশি অভিনেতা আর মাধবনকেও দেখা যাবে আইনজীবির চরিত্রে। তার লুক সেজে উঠেছে কালো চশমা ও কাঁচা পাকা চুল দিয়ে। এই নতুন পোস্টারের চমক মানুষের মধ্যে উন্মাদনা আরো খানিকটা বাড়িয়ে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.