খেলাধুলা

রানার ঝড়ো ইনিংস, হাসরাঙ্গার ঘূর্ণিতে চেন্নাইকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান

রবিবার আইপিএলে ২০২৫ মরশুমে অবশেষে জয়ের খাতা খুলল রাজস্থান রয়্যালস। বরসাপাড়া স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারিয়ে প্রথম পয়েন্ট পেল তারা। নাটকীয় ম্যাচে একদিকে নীতিশ রানার বিধ্বংসী ব্যাটিং, অন্যদিকে ওয়ানিন্দু হাসরাঙ্গার দুর্দান্ত বোলিং, সব মিলিয়ে জমজমাট লড়াই দেখল গৌহাটি।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। রাজস্থানের হয়ে ওপেনাররা বড় কিছু করতে না পারলেও নীতিশ রানার ঝড়ো ইনিংসে ম্যাচের মোড় ঘুরে যায়। মাত্র ৩৬ বলে ৮১ রানের ইনিংসে ১০টি চারের সঙ্গে ৫টি বিশাল ছক্কা হাঁকান তিনি। বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনকে এক ওভারে ১৬ রান নিয়ে তাকে চাপে ফেলে দেন। রিয়ান পরাগও গুরুত্বপূর্ণ ৩৭ রান করেন। শেষদিকে খলিল আহমেদ ও মাথিশা পাথিরানা নিয়ন্ত্রিত বোলিং করায় ২০০ পেরোতে পারেনি রাজস্থান, থামে ১৮২/৯-এ।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড ৪৪ বলে ৬৩ রানের লড়াকু ইনিংস খেললেও মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় তারা। শেষদিকে রবীন্দ্র জাদেজা চেষ্টা করলেও হাসরাঙ্গার ঘূর্ণিতে ছত্রখান হয়ে যায় চেন্নাই ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে তিনি রাজস্থানের জয়ের নায়ক।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চেন্নাই তুলতে পারে ১৭৬/৮, ফলে ৬ রানের জয় নিশ্চিত হয় রাজস্থানের। দীর্ঘ অপেক্ষার পর প্রথম জয় পেলেও ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তায় থাকবে তারা, বিশেষ করে টপ অর্ডারের ধারাবাহিকতা নিয়ে। অন্যদিকে চেন্নাইকে দ্রুত ছন্দে ফিরতে হবে, নাহলে প্লে-অফের পথ কঠিন হয়ে উঠবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.