পুলিশ সূত্রে খবর, বেশ কিছু দিন ধরে খবর আসছিলো যে নিউটাউন বিডি ব্লকের একটি গেস্ট হাউসে বেশ কিছু যুবক যুবতি ভাড়া নিয়ে থাকছে। এবং তাদের দেখে সন্দেহ জনক মনে হচ্ছে। এই খবর পেয়ে পুলিশ খোঁজ খবর শুরু করে। গতকাল রাতে ওই গেস্ট হাউসে হানা দেয় নিউটাউন থানার পুলিশ। সেখান থেকে আটক করা হয় এক তরুণী সহ মোট ২৬ জনকে। জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা সেক্টর ফাইভের একটি কল সেন্টারে কাজ করে। জিজ্ঞাসাবাদে জানতে পারে বিদেশী নাগরিকদের সফটওয়্যার সাপোর্ট, লোন পাইয়ে দেওয়া থেকে শুরু করে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হতো ওই অফিস থেকে। এবং ওই অফিসে যারা কাজ করতো তাদের থাকার জন্য একটা গোটা গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছিল। তবে এই চক্রের মূল পান্ডার খোঁজে চালাচ্ছে পুলিশ।
Read Next
November 24, 2026
নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা, অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ড
November 23, 2026
জল নয়, টিউবওয়েল চাপলেই গলগল করে বেরোচ্ছে কাঁচা মদ! যোগীরাজ্যে ‘সুরার খনি’ দেখে চোখ কপালে পুলিশের
November 23, 2026
পরকীয়ার সন্দেহে ভয়ংকর পরিণতি! প্রেমিকের সঙ্গে যোগসাজশে স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী
November 23, 2026
লতিফ ভাটের মৃত্যুর বদলা নিতেই হায়দরাবাদে হামলার ছক? লস্করের হুমকি ই-মেলে তোলপাড়
November 22, 2026
বিয়ের আগের দিন বদলে গেল দাবি! পছন্দের গাড়ি না পেয়ে মণ্ডপ ছাড়লেন পুলিশকর্মী
November 22, 2026







