এপ্রিলে,মে,জুন মাসেও কষ্টে কাটাবে রাজ্যবাসীর। পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবন।
এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত বা কালবৈশাখীর সম্ভবনা আছে। তবে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে এবারের মে এবং জুন মাস। ২০২৪ ছিল এল নিনো বছর। ফলে স্বভাবতই তা ছিল বেশ উষ্ণ। ২০২৫ অপেক্ষাকৃত শীতল হওয়ার কথা ছিল। কার্যক্ষেত্রে হতে চলেছে এর ঠিক উল্টোটা।
তবে আজ থেকে আংশিক হাওয়া বদল রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে কোনও কোনও জেলায় কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। রাতের তাপমাত্রা এই মুহূর্তে কোথাও কমছে না। শুক্রবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। উত্তরের ৩ জেলায় খুব হালকা বৃষ্টিপাত। উত্তরের সমতলের এবং নিচের দিকের জেলায় গরম এবং অস্বস্তি।
আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা হালকা বৃষ্টি পেতে পারে। বৃহস্পতিবার বীরভূম বাদে পশ্চিমাঞ্চলের সব জেলায় বৃষ্টি। শুক্রবার দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় দমকা হাওয়ার পূর্বাভাস। শনি এবং রবিবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। এর পাশাপাশি উত্তরের ৩ জেলায় আজ এবং কাল হালকা বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা বৃষ্টি পেতে পারে। উত্তরের বাকি জেলায় পারদ চড়বে। জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাড়বে অস্বস্তি।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ শতাংশ।






