বিনোদন

‘জম্বি’ চরিত্রে সকলের নজর কাড়লেন দীপিকার পতি

বেশিরভাগ ক্ষেত্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংকে দেখা যায় রোমান্টিক হিরো হিসেবে। এবারে এক্কেবারে ভিন্ন ধরনের একটি চরিত্রে পর্দায় ধরা দিতে চলেছে রণবীর সিং। সেই লুক সামনে আসতেই চারিদিকে এক্কেবারে হৈ হৈ কান্ড বেঁধে গেছে। সকলের সেই ছবির নাম জানার উৎসাহ মানুষের মধ্যে ছিল চোখে পরার মতো।

‘ডন ৩’ সিনেমাতে পর্দা কাঁপাতে দেখা যাবে রণবীর সিংকে। তাঁর ‘জম্বি’ লুকে সকলকে চমকে দিলেন নায়ক। তবে অভিনেতার এই লুক প্রকাশ্যে আসার পর দর্শকমহলে তৈরি হয়েছে কৌতুহল। সকলেরই মনে প্রশ্ন জেগেছে কোন সিনেমার জন্য এই লুকে সেজেছেন নায়ক?

পরিচালক জয় মেহতার পরিচালনায় আসতে চলেছে ‘ধুরন্ধর’ সিনেমা। যেখানে ‘জম্বি’ চরিত্রে ধরা দেবেন নায়ক। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘মা কসম ফিল্মস’। সালমান খানের পর সঞ্জয় দত্ত জুটিবাঁধতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে। এছাড়াও এই সিনেমায় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে আর মাধবন, অক্ষয় খান্না ও অর্জুন রামপালকে। আশঙ্কা করা হচ্ছে সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শুরু থেকে এই সিনেমা মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.