বিনোদন

অবশেষে ২০ বছর অপেক্ষার পর পর্দা কাঁপাবে ‘হেরা ফেরি ৩’

বহুদিন ধরে বলিউডে ‘হেরা ফেরি’ সিনেমার তৃতীয় সিক্যুয়েল নিয়ে চলছিল জোর জল্পনা। ‘হেরা ফেরি’ সিনেমার প্রথম সিক্যুয়েলের গল্প থেকেই মানুষের মন জয় করে নিয়েছে। তাই বলাই যায় এই সিনেমা হল বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমাগুলির মধ্যে অন্যতম। তাই সিনেমা প্রেমিরা এই সিনেমার তৃতীয় অধ্যায়ের গল্প পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। এবার ২০ বছর পর তাদের প্রতীক্ষার অবসান।

২০০০ সালে প্রথম কমেডি সিনেমা ‘হেরা ফেরি’ বড় পর্দায়। সেই সিনেমা দেখার পরে দর্শকমহলে উঠে অট্টহাসির ফোয়ারা। এরপর হাস্যরস দিয়ে মোরা এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলের জন্য অপেক্ষা শুরু হয় চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। তবে সেই অপেক্ষার অবসান ঘটেছিল মাত্র ৬ বছরের মধ্যে। ‘ফির হেরা ফেরি’ সিনেমা বড় পর্দা মাতিয়ে ছিল ২০০৬ সালে। তারপরে প্রায় পেরিয়ে গিয়েছে ২০ বছর। সকলের মনেই প্রশ্ন উঠেছে কবে আসবে ‘হেরা ফেরি’ ৩?

অবশেষে শ্যুটিং পা রাখলো হেরা ফেরি তিনে ‘হেরা ফেরি ৩’ সিনেমার পুরো টিম। এই সিনেমা তৃতীয় সিক্যুয়েলে আগের সিক্যুয়েলের মতোই দেখা যাবে প্রধান চরিত্রে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল। পাশাপাশি সিনেমা অন্যতম আকর্ষণ হিসেবে দেখা যাবে রাজু শ্যাম ও বাবু ভাইয়ার কমেডি। এর আগের দুটো সিক্যুয়েল দেখার পর মানুষের এই সিনেমার প্রতি প্রত্যাশা আরো বেড়ে গেছে। তাই এবারের এই সিনেমাটা পর্দার তুলে ধরার আগে বেশ চ্যালেঞ্জের মধ্যে পরতে হবে বলে মনে করছে সিনেমা নির্মাতারা। এই চ্যালেঞ্জ নিজের কাঁধে তুলে নিয়েছে পরিচালক প্রিয়দর্শন। ইতিমধ্যেই প্রথম সিনের শ্যুটিং শেষ। এই সিনেমা পর্দায় আসার পর বেশ ভালো মতো প্রভাব বক্স অফিসে ফেলবে বলে মনে হচ্ছে বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.