বিনোদন

প্রয়াত ‘লগ যা গলে’র হিরো মনোজ কুমার

বলিউডে আবারও নামলো শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। বেশ কিছুদিন ধরেই মুম্বই এর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা আর হল না। শুক্রবার সকালে হাসপাতালেই প্রয়াত হলেন ৮৭ বছর বয়সী মনোজ কুমার। বলিউডের রোমান্টিক হিরো মনোজ কুমার হৃদরোগে ও লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন যে কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রোমান্টিক হিরো ছাড়াও তার আরেক পরিচয় ছিল দেশপ্রেমিক। দেশকে ভালোবেসে দেশের ওপর ভিত্তি করে বহু সিনেমা বানিয়েছিলেন ও অভিনয় করেছিলেন তিনি। স্বচক্ষে দেশভাগ দেখা থেকেই তাঁর দেশের প্রতি প্রেমের জন্ম নেয়। পাকিস্তানের আব্বোতাবাদে জন্ম হয় মনোজ কুমারের। তারপর ১৯৪৭ সালে নিজের জন্মস্থান ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল তাঁকে। পরিবার নিয়ে থাকতে হয় শরণার্থী শিবিরে। মুম্বই এসে নিজের স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। ‘পুরব পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘ক্রান্তি’র মতো ছবিতে অভিনয় দেখলেই বোঝা যায় মনোজ কত বড়ো দেশপ্রেমী ছিলেন। এই কারণেই তিনি ‘ভারত কুমার’ উপাধি পেয়েছেন বারংবার।

মনোজ কুমারের মৃত্যুর খবরে গোটা দেশ শোকাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ রাজনীতিবিদরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুঃখপ্রকাশ করেন। গোটা বলিউডও নিজের মতো করে তাঁকে সম্মান জ্ঞাপন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.