বিনোদন

ঐশ্বর্যের ডায়েরির পাতা থেকে কী তথ্য পাওয়া গেল যা দেখে অবাক নেটিজেনরা

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল‌ দীর্ঘদিনের দাম্পত্য ভাঙতে চলেছে। একদিকে ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন, অন্য দিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন। এই কারণেই আলোচনার বহর একটু হলেও বেশি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে, তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে অনুরাগীদের। বহুবার ক্যামেরাবন্দি হয়েছে সম্পর্কের ছন্দপতন। এই বিষয়ে কিছু নিন্দকদের বক্তব্য , বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়েই নাকি গোলমাল । তার জেরেই শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্যা ।জুটির আইনি বিচ্ছদ সম্পর্কে এখনও কিছু স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও এই সব যে নিতান্তই জল্পনা, তা ফ্রান্সের একটি অনুষ্ঠানে বিয়ের আংটি পরে অভিনেত্রী মার্জার সরণীতে হাঁটতেই তা স্পষ্ট হয়েছে। এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঐশ্বর্যার লেখা ডায়েরির পাতা। সেখানে নিজের সুখ, দুঃখ, বিরক্তি সব কথাই লিখেছেন অভিনেত্রী।
ঐশ্বর্যার কাছে আদর্শ সম্পর্কের ধারণা ঠিক কী? সেই কথাই লিখেছেন ডায়েরিতে। অভিনেত্রী লেখেন, ”আর্দশ সম্পর্ক সেটাই যা অন্ধকারের মধ্যেই তাঁকে আলোর দিশা দেখাবে।” এমনকী অভিনেত্রী জানিয়েছেন তাঁর বিরক্তির কারণও। মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা মোটেও পছন্দ নয় তাঁর। নিজের দুঃখের কথাও লিখেছেন ঐশ্বর্যা। তাঁর মতে, দুঃখ জিনিসটা ব্যক্তিগত। এই সব বিষয়ে লিখেছেন তিনি ।

এছাড়াও অভিনেত্রী লেখেন, ”আর্দশ সম্পর্ক সেটাই যা অন্ধকারের মধ্যেই তাঁকে আলোর দিশা দেখাবে।” এমনকী অভিনেত্রী জানিয়েছেন তাঁর বিরক্তির কারণও, মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা মোটেও পছন্দ নয় তাঁর। নিজের দুঃখের কথাও লিখেছেন । তাঁর মতে, দুঃখ জিনিসটা ব্যক্তিগত। এই সব কিছু তিনি লিখেছিলেন তাঁর তরুণী বয়সে। যদিও এখন অনেকটা পথ পেরিয়ে এসেছেন তিনি। জীবন তাঁর গতি বদলেছে। তবে প্রকাশ্যে সদাই মুখে হাসি ধরে রেখেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.