বিনোদন

ক্যাব ড্রাইভার হতে চান অভিনেতা। তিনি কি ছেড়ে দিচ্ছেন অভিনয় জীবন?

সকল মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন তিনি নিজেকে অন্য রূপে দেখতে চান। একজন দক্ষিণী তারকারও এমনটাই মতামত। অনেক দক্ষিণী ছবিতে অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি। বর্তমানে মালয়ালম ছবির উচ্চ সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। ভাবছেন কার কথা বলা হচ্ছে ? তিনি হলেন‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে ‘এস পি ভঁওয়র সিং শেখাওয়াত’খ্যাত অভিনেতা ফাহাদ ফাজিল। তিনি‘আবেশম’,‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্‌স’, ‘জোজি’, ‘ট্রান্স’,‘মালিক’ এবং ‘বোগেনভিলিয়া’র মতো ছবিতে অভিনয় করে তিনি মন জিতেছেন অজস্র দর্শকের। কিন্তু জানা গিয়েছে অভিনেতার ইচ্ছা স্পেনে গিয়ে ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করা।

অভিনেতার কথায়, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকতে চান না তিনি। বরং তিনি জানান, স্পেনের বার্সেলোনাতে ক্যাবচালক হয়ে জীবিকা নির্বাহ করতে চান তিনি। ফাহাদ জানান, “আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভাল লাগবে একটা মানুষকে তাঁর গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভাল লেগেছে। আমি এ ভাবেই খুশি থাকতে চাই।”

অভিনেতা জানান, বেশ কয়েক বছর আগে তিনি এখন বিখ্যাত ইরানিয়ান চিত্রপরিচালক জাফর পানাহি নির্দেশিত সিনেমা ‘ট্যাক্সি’ দেখেছিলেন। যেখানে বিভিন্ন ট্যাক্সি যাত্রীদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাঁদের বিভিন্ন বিষয়ে কথোপকথনের চিত্র তুলে ধরা হয়েছিল। ফাহাদ জানালেন সেই সিনেমা দেখেই তিনি এই সিদ্ধান্তে এসেছেন। এই সিনেমাটি তাকে অনুপ্রাণিত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.