বিনোদন

রুবেল-মোহনার ধারাবাহিকের প্রমোশনে নায়ক দেব

বর্তমানে দাঁড়িয়ে শুধু সিনেমাই বিগ বাজেটে হয় এমনটা নয়। বরং এখন বলাই যায় যে ধারাবাহিকের বাজেট আগের থেকে অনেকটাই বেশি। এর আগে হরগৌরী পাইলস হোটেলের সিরিয়ালের প্রমোশনের জন্য দেখা গিয়েছিল যিশু সেনগুপ্তক। তবে এবার প্রথমবার অভিনেতার দেবকে দেখা গেল কোন ধারাবাহিকের প্রমোশনে।

আগামী ১০ই মার্চ থেকে জি বাংলার পর্দায় সন্ধ্যা ৬ টায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তুমি আমার হিরো’। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নায়কের ভূমিকায় মানুষের কাছে জনপ্রিয়তা কুড়িয়ে এবার নতুন সিরিয়ালে কাজ শুরু করলেন অভিনেতার রুবেল দাস। তার সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছে মোহনা মাইতি। ইতিমধ্যেই সেই সিরিয়ালের ট্রেলার সামনে এসেছে। এবার এই সিরিয়ালের প্রমোশনাল ভিডিওতে দেখা গেল চমক।

এর আগে একাধিক ডান্স রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল অভিনেতা দেবকে। তবে এবার প্রথমবার তাকে দেখা গেল কোন ধারাবাহিকের প্রমোশনাল ভিডিওতে। প্রথম দিকে সকলেই মনে করছিল এবার কি নায়ক কোন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন? তবে কিছুটা সময় যেতেই সবার সেই ভুল ধারণা ভাঙলো। ছবির নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে এই সুপারস্টারের গল্প দিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিকটি দেখার জন্য দর্শক মহলকে আহবান করলেন নায়ক দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.