বিনোদন

‘অনুপমা’ ধারাবাহিকের সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন কর্মীরা

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-র শুটিং সেটে সোমবার ভোরে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। ভোর প্রায় পাঁচটা নাগাদ মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের তীব্রতায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা সেট। জানা গিয়েছে, সকাল সাতটায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই, শুটিংয়ের প্রস্তুতি চলাকালীনই আগুন লাগে। সেই সময় সেটে উপস্থিত ছিলেন একাধিক টেকনিশিয়ান ও কর্মী। যদিও সৌভাগ্যবশত, কেউই গুরুতর আহত হননি এবং সকলেই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহল।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটির গুরুত্ব অনুধাবন করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) এক্স (প্রাক্তন টুইটার) প্ল্যাটফর্মে জানায়, পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্তা জানিয়েছেন,”‘অনুপমা’-র সেট সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে আশেপাশের অন্য সেটে আগুন ছড়ায়নি, যা আরও বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে।”

ঘটনার পরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীসের কাছে উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, মুম্বইয়ের লেবার কমিশনার এবং ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টরকে অবিলম্বে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে AICWA। অ্যাসোসিয়েশনের অভিযোগ, প্রযোজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখেন না। তাঁদের অবহেলার ফলেই শুটিং সেটে কর্মীরা এমন ভয়াবহ ঝুঁকির মুখে পড়েন। ফলে প্রযোজক, প্রযোজনা সংস্থা, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল, ফিল্ম সিটি কর্তৃপক্ষ এবং শ্রম কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে। এই ঘটনায় টেলিভিশন ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.