বাঙালি বিদ্বেষী বিঞ্জাপন প্রত্যাহার করে বিবৃতি প্রকাশ করল বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকাকোলা। বিবৃতিতে জানানো হয়েছে বাঙালির ভাবাবেগে আঘাত করে এমন কোন বিঞ্জাপন তারা প্রচার করবে না, এবং যে বিঞ্জাপন নিয়ে বাঙালিকে অপমানের অভিযোগ উঠেছে সেটিকে সরিয়ে ফেলা হবে।
সাম্প্রতিক অতীতে কোকাকোলার স্প্রাইট নামক ঠান্ডা পানীয়ের বিঞ্জাপনে একটি বাংলা প্রবাদকে বিকৃত করে বাঙালিকে কার্যত অপমান করা হয়।
নাওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত স্প্রাইট- এর এই বিঞ্জাপনে বাঙালিকে অপমানের প্রতিবাদ জানায় বাংলা পক্ষ।
বাংলা পক্ষ- সাধারণ সম্পাদক অধ্যাপক (ড.) গর্গ চট্টোপাধ্যায় টুইট করে এই ঘটনার তিব্র নিন্দা করেন। বাংলা পক্ষ সংঠনের তরফে কোকাকোলা কতৃপক্ষ এবং প্রেস ও ব্রডকাস্টিং মিনিস্ট্রি কে ইমেল দ্বারা ক্ষোভ জানানো হয়।
সংঠনের তরফে বলা হয় বিঞ্জাপন তুলে না নিলে সমগ্র বাংলা জুড়ে তিব্র আন্দোলন শুরু করা হবে।
কোকাকোলা কোম্পানিকে প্রকাশ্য বিবৃতি দিয়ে সমগ্র বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি করে হয়।
১৯ এপ্রিল বাংলা পক্ষ- এর তরফে জলপাইগুড়ির রানীনগর এর কোকাকোলা কারখানায় বিক্ষোভ দেখানো হয়। বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেয় জলপাইগুড়ির স্থানীয় নেতৃত্ব।
বাংলা পক্ষ-র তরফে কোকাকোলা কোম্পানির বিবৃতি জারি করে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনাকে স্বাগত জানানো হয়েছে। একইভাবে ভবিষ্যতে অন্য কোনও প্রতিষ্ঠান এই ধরনের কাজ করলে সংগঠন সমগ্র বাঙালি জাতিকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদে সামিল হবে বলে জানিয়েছে।







