দুর্গাপুরে প্রচারে গিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। প্রবীণ সাংসদের দাবি, তাঁকে একই জায়গায় ঘোরানো হচ্ছে। সময় বেশি নেই, তারমধ্যে এহেন কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে মেজাজ হারালেন তিনি।
বুধবার দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চা-চক্রে যোগ দেন দিলীপ। সেখানেই ক্ষোভপ্রকাশ করে দিলীপের উবাচ, ‘একই জায়গায় ঘোরানো হচ্ছে। হাতে সময় কম, কে ঠিক করছে কর্মসূচি? খোঁজ নিয়ে দেখব।’
দিলীপ ঘোষ জানান, গতকাল আদিত্যনাথ যোগীর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এখনও অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে। এহেন পরিস্থিতে কেন একই জায়গায় দু’বার করে তাঁকে ঘোরানো হচ্ছে, এবার এই প্রশ্ন তাঁর।







