জেলা

বিধবা মহিলাকে গণধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ৪

খড়দহে চার যুবকের বিরুদ্ধে বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটে খড়দহের পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙ্গা ডিঙলা অঞ্চলে। ঘটনার অভিযোগ দায়ের করা হয় রহড়া থানায়।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই অঞ্চলে। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানায় গ্রামবাসীরা।
অভিযোগ দায়ের করার হলে, অভিযোগ তুলে নেবার জন্য বন্দুক দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেয় অভিযুক্ত যুবকরা। অভিযোগের ভিত্তিতে আগেই দুইজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে গোপন সূত্রের খবর পেয়ে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা বাড়িতে একাই ছিলেন। সোমবার রাতে তিনি প্রয়োজনে বাইরে যান। অভিযোগ, সে সময়ে চার জন তাঁকে আটক করে আমবাগানের ভিতর নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় অভিযোগ। স্থানীয় গ্রামবাসীরা আমবাগান থেকে ওই মহিলাকে প্রায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তারপরই দোষীদের শাস্তির দাবিতে সরব হন তারা। ওই চার জনের বিরুদ্ধে গণধর্ষণ এর অভিযোগ দায়ের করা হয় রহড়া থানায়। অভিযোগ দায়ের করার পর রহড়া থানার। পুলিশ ঘটনার তদন্তে নেমে জাবেদ ও ছোটু বলে দুই অভিযুক্তকে গ্রেফতার করে।ওই সময় বাকি দুজন পলাতক হয়। পরে গোপন সূত্রে খবর পেয়েই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আলামিন আকবর নামে অভিযুক্ত বন্দুক দেখিয়ে কেস তুলে নেওয়ার জন্য সেই মহিলাকে হুমকি দিয়েছিলো বলে অভিযোগ। এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.