আবহাওয়াআবহাওয়া

রাজ্যের ঝড় – বৃষ্টির দাপট, কলকাতা সহ অন্যান্য জেলায় বৃষ্টি কী বলছে আবহাওয়া দেখেনিন

গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় তে বিক্ষিপ্ত ভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। যার ফলে প্রচন্ড গরম থেকে স্বস্তি পেয়েছে রাজ্যবাসী।
এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার ও পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিমি ঘন্টা বেগে দমকা হাওয়া সঙ্গে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা , হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং , কালিম্পং ও জলপাইগুড়িতেও একই ধরনের দুযোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে, ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট ও যানজটের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বৈশাখের শুরু থেকে চলা এই দুর্যোগ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখছে, তবে সপ্তাহান্তে পরিস্থিতি স্বাভাবিক হলে গরম বাড়তে পারে। স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এই আবহাওয়া কৃষি ও দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। কৃষকদের ফসল সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.