নিজস্ব সংবাদদাতা : ৫৫ তম ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে আজ বুধবার কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন হয়। ব্যাংক বেসরকারিকরণ এর বিরোধিতায় ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ এর পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন।
যারা ব্যাংকে আমানত গচ্ছিত রেখেছে, সেই সব সঞ্চিত আমানতকে অন্ধকারে ঠেলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই সব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সর্বনাশ আটকাতেই ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে এক জোট হয়েছে ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চ।
এছাড়া আগামী ২৩ জুলাই একটি সুবিশাল নাগরিক সম্মেলন হবে বলে জানান এই মঞ্চের প্রতিনিধীরা।






