জেলা

মুর্শিদাবাদে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে ভেষজ উদ্যান উদ্বোধন !

নিজস্ব সংবাদদাতা : সিনি মুর্শিদাবাদের বলরামপুর অফিস প্রাঙ্গনে অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে ভেষজ উদ্যান উদ্বোধন করা হলো। এই উপলক্ষ্যে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন অতিথিবর্গের সমাগমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের মহারাজ পূজনীয় স্বামীজী সাধ্যানন্দ মহারাজ, ADA ড: মিঠুন সাহা মহাশয়, AAEO শ্রী অরূপ পাল মহাশয়, ধান্য গঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র কৃষি বিজ্ঞানী ড: সুজন বিশ্বাস মহাশয়, কৃষি বিজ্ঞানী ডঃ সমর্পন চক্রবর্তী মহাশয়, SBCC CELL থেকে শ্রী রূপেশ কুমার দাস মহাশয়, DCPU কাউন্সির শ্রী প্রশান্ত দাস মহাশয় ও ডেটা এনালিস্ট DCPU দেবিকা ঘোষাল মহাশয়া।

এই ভেষজ উদ্যান এর প্রায় 11 রকমের ভেষজ গাছ ধান্য গঙ্গা কৃষিবিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের সহায়তায় লাগানো হলো। এছাড়া বিভিন্ন রকমের গাছ বাচ্চাদের বিতরণ করা হলো ও বৃক্ষরোপণ করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.