জেলা

গ্রীষ্মের প্রখর দাবদাহে জল- সত্র কর্মসূচি

কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:-গ্রীষ্মের প্রখর দাবদাহে জ্বলছে গোটা বাংলা। প্রতিনিয়তই তাপমাত্রা বেড়েই চলেছে। বর্ধমান শহরেও তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি। তাই এই প্রখর তাপমাত্রায় বৃহস্পতিবার এক মানবিক কর্মসূচি পালন করল খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার বিধায়ক কার্যালয় সংলগ্ন চত্বরে জল- সত্র কর্মসূচিতে সামিল হয় বিধায়ক সহ ব্লক নেতৃত্ব।
এইদিন বিধায়ক নবীন চন্দ্র বাগ ছাড়াও মানবিক কর্মকান্ডে সামিল হয় খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন, ব্লক যুব সভাপতি শুভেন্দু কুমার পাল, বিশিষ্ট শিক্ষক অনাবিল ইসলাম, ব্লক জয়হিন্দ বাহিনী সভাপতি হাসানুজ্জামান, খণ্ডঘোষ পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা।
ঠান্ডা পানীয় পেয়ে খুশি বাস যাত্রীরা সহ পথ চলতি মানুষজনেরা। তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। বাস যাত্রীরা সহ পথ চলতি মানুষজনেরা বলেন, এই উদ্যোগকে সত্যিই সাধুবাদ জানাতে হয়। কারণ যে হারে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়েই চলেছে, তাতে স্বস্তি দিতে এই ঠান্ডা পানীয় বিতরণ ভালো উদ্যোগ। আমরা চাইবো পরবর্তীকালেও যেন এই রকম কর্মসূচি করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.