দেশ

আদালতে দাঁড়িয়ে মহিলা বিচারপতিকে হুমকি দিল অপরাধী

আদালতে দোষী সাব্যস্ত হতে না হতেই মহিলা বিচারককে খুনের হুমকি! কাঠগড়ায় দাঁড়িয়েই বিচারকের দিকে আঙুল তুলে হুমকি দিল অপরাধী, ‘বাইরে বেরো, দেখছি কীভাবে তুই বেঁচে বাড়ি ফিরিস।’ পাশাপাশি অকথ্য গালিগালাজ। এই চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেলো দিল্লির দ্বারকা কোর্টে।
ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় শোরগোল।
সূত্রের খবর, গত ২রা এপ্রিল দিল্লির দ্বারকা কোর্টে একটি চেক বাউন্স মামলার শুনানি হয়। মামলায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবাঙ্গী মাঙ্গলা অভিযুক্ত যুবককে চেক বাউন্সের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে। পাশাপাশি অপরাধীকে ফৌজদারি আইনের ৪৩৭ এ ধারায় জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এতেই ক্ষুব্ধ হয় অপরাধী। এমন কি, কাঠগড়া থেকেই বিচারককে উদ্দেশ্য করে করে কিছু একটা ছুড়ে মারার প্রচেষ্টা করে। পাশাপাশি, মহিলা বিচারপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপরাধী। অপরাধীর আইনজীবীও মক্কেলের পক্ষ নেয় এবং অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।
এ মত অবস্থায় মহিলা বিচারকের দিকে আঙুল তুলে অপরাধী বলে ওঠে, “তুই কী এমন জিনিস? তোকে দেখে নেব। বাইরে বেরো দেখি কীভাবে আজ তুই বেঁচে বাড়ি যাস।” উপরন্তু বিচারকের ইস্তফাও দাবি করেন তিনি। এমনকী মহিলা বিচারপতির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করার হুমকি দেন অপরাধীর আইনজীবী।
ঘটনায় যুবকের আইনজীবীর আচরণের জন্য জন্য লিখিতরূপে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারক। রায়ে অপরাধীর আপত্তিকর আচরণ ও খুনের হুমকির কোথাও উল্লেখ করেন তিনি। রায়ে বিচারক লেখেন, এই মামলায় দোষী ও তাঁর আইনজীবী শুধু হুমকি দেননি তাঁকে ইস্তফা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এই হুমকির ঘটনা বিচারপতি মহিলা কমিশনকে জানাবেন বলে জানান। উল্লেখ্য, ওই চেক বাউন্স মামলায় অপরাধীকে ২২ মাসের জেল ও ৬.৬৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.