রাজনীতি

ভাইপোকে সরিয়ে জল্পনায় মায়াবতী

বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী দলের পদ থেকে সরিয়ে দিলেন ভাইপো আকাশ আনন্দকে। লোকসভা নির্বাচনের মধ্যেই মায়াবতীর সিদ্ধান্ত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ পাশাপাশি রাজ্যমহলেও। মায়াবতীর দাবিরাজনীতিতে পরিণত হলেই ভাইপোকে দলীয় পদে ফিরিয়ে আনবেন তিনি।

অপরদিকে মায়াবতী সোশ্যাল মিডিয়ার পোস্টে তার নিজের সিদ্ধান্তের কথা জানান,তিনি লেখেন, “আকাশ আনন্দকে আমি বিএসএপি সর্বভারতীয় আহ্বায়ক পদে বসিয়েছিলাম এবং আমার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছিলাম। কিন্ত দলের বৃহত্তর স্বার্থে এবং আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই দুই দায়িত্ব থেকেই তাকে অব্যাহতি দিলাম, যতক্ষণ না সে পরিণত হচ্ছে।”

একই সঙ্গে মায়াবতী যোগ করেন, “সবাই জানে যে বিএসপি আন্দোলনের মাধ্যমেই বি আর আম্বেদকরকে সম্মান জানিয়ে এসেছে এবং সামাজিক সংস্কারের জন্য আমি এবং কাঁসি রামজি সেই লক্ষ্যেই নিজেদের জীবন সমর্পণ করেছি। নতুন প্রজন্মকেও সেই আন্দোলনে গতি আনতে হবে।”

তবে মায়াবতী জানিয়েছেন, আকাশের বাবা আনন্দ কুমার আগের মতোই বিএসপির হয়ে তার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তবে মায়াবতীর ব্যাখ্যার পরেও এই সিদ্ধান্তের পিছনে বিএসপি-র অভ্যন্তরের অন্য কোনও অঙ্ক আছে কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি নির্বাচন কমিশন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন মায়াবতীর ভাইপো সহ চারজনের বিরুদ্ধে। তারপরেই এই সিদ্ধান্ত মায়াবতীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.