রাজনীতি

আমেঠি থেকে প্রার্থী না হওয়ায় রাহুলকে তীব্র কটাক্ষ মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে এসে রাজ্যের শাসক দল তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও তীব্র আক্রমণ করলেন। নাম না করে ‘কংগ্রেসের শাহজাদা’ বলে নিশানা করলেন রাহুল গান্ধীকে।
শুক্রবার দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছিলাম কংগ্রেসের শাহজাদা আরও এক আসনের সন্ধানে আছেন। সেটাই হল।’ তিনি আরও বলেন, ‘আগের আসন ছেড়ে শাহজাদা নতুন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। তিনিই আবার সবাইকে কথায় কথায় বলে থাকেন, ‘ডরো মাত। আমি তাঁকে বলছি, ডরো মাত, ভাগো মাত।’
আবারও তিনি আক্রমণ শানিয়ে বলেন,’কংগ্রেসের ফল গতবারের থেকেও খারাপ হবে। কারণ দেশবাসী বুঝে গিয়েছে, এই দল দেশ গড়ার জন্য নয়, ভাঙতে ভোটে লড়াই করছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.