রাজ্য

আজ ফলপ্রকাশ উচ্চমাধ্যমিক পরীক্ষার, কিভাবে দেখবেন মার্কশিট জেনে নিন সহজ পদ্ধতি

আজ ৮ই মে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। বেলা একটা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফলাফল। প্রত্যেক বছর মত এ বছরও অনলাইনে দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের পরীক্ষার ফলাফল। অনলাইন রেজাল্ট চেক করা যাবে দুপুর তিনটে থেকে।

মেরিট লিস্ট দেওয়া হবে দুপুর একটা নাগাদ। সরকারি ওয়েবসাইটের পাশাপাশি ফল প্রকাশিত হবে বেসরকারি ওয়েবসাইটেও। খুব সহজে নিজের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। পাশাপাশি সংসদের ওয়েবসাইটেও খুব সহজে দেখা যাবে ফলাফল।রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়েই দেখা যাবে পরীক্ষার ফলাফল।

কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজের ফলাফল দেখতে পাবেন দেখে নিন –

১. প্রথমে digilocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২. সেখানে খুলতে হবে একটি ডিজিলকার একাউন্ট।

৩. এরপর যে বোর্ডের মার্কশিট চান তাতে ক্লিক করুন।

৪. এবার দিতে হবে রোল নম্বর এবং পাশ করা বছরের তারিখ

৫. সাথে সাথে স্ক্রিনে চলে আসবে আপনার মার্কশিট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.