আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী। বাংলার সাহিত্যে ছোট গল্পের প্রথম স্রষ্টা তিনি। ছোট গল্পের পাশাপাশি প্রবন্ধ কবিতা এবং উপন্যাসেও বরাবর দক্ষতার পরিচয় পাওয়া যায়।
রবীন্দ্র জন্ম জয়ন্তীর প্রাক্কালে কবিগুরুকে নিয়ে তৈরি একটি ভিডিও বার্তায় তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি ভিডিওতে বাংলায় গান গাইতে দেখা গেল মোদিকে।
সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি লেখেন – “আমি গুরুদেব ঠাকুরকে তাঁর জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাই। তার চিরন্তন প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত ও আলোকিত করে চলেছে।”







