ভারতের যোগাযোগ ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম সেরা মাধ্যম রেল। ব্রিটিশ আমলে রেল ব্যবস্থার সূচনাপর্ব হলেও, ধীরে ধীরে গেছে দেশের প্রতিটি প্রান্তে পৌছে গেছে ভারতীয় রেল। স্থানীয় যাতায়াত কিংবা দূরে, ভারতীয় রেল হয়ে উঠেছে আমজনতার লাইফ লাইন। তবে বর্তমানে সাম্প্রতিক অতীতে একাধিকবার বিভিন্ন কাজের জন্য বাতিল করা হচ্ছে বিভিন্ন রুটের ট্রেন।
এবার তেমনই একটি খবর উঠে আসছে পূর্ব রেলের পক্ষ থেকে। অর্থাৎ আজ সপ্তম দফার শেষ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে । সুত্র মারফত জানা গিয়েছে, ভোটের পরের দিন অর্থাৎ আগামীকাল বাতিল করা হল হাওড়া থেকে একাধিক লোকাল ট্রেন। নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ রয়েছে জৌগ্রাম স্টেশনে। মূলত এই কাজের জন্য বাতিল থাকবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন। রবিবার বাতিল করা হয়েছে মোট ৯ জোড়া হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ট্রেন।
হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। অন্যদিকে, মশাগ্রাম থেকে বাতিল থাকবে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি।
রবিবার সাপ্তাহিক ছুটির দিন। সাধারণত এদিন বন্ধ থাকে অফিস বা স্কুল-কলেজ। তবে রবিবার বহু মানুষের বিভিন্ন রকমের কাজকর্ম থাকে। তাই রবিবার যদি লোকাল ট্রেন বন্ধ হয় সমস্যায় পড়েন অনেক যাত্রীরা। তবে অতিরিক্ত ভিড় হয় অন্যান্য ট্রেনগুলিতে। তারফলে সমস্যার সম্মুখীন হয় সাধারণ যাত্রীরা। আপনার যদি আগামীকাল বর্ধমান কর্ড লাইনের ট্রেনে কোথাও যাওয়ার থাকে, তাহলে আগে থেকে পরিকল্পনা করে নিন।







