রাজ্য

অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী, পরবর্তীতে কী কর্মসূচি? জানুন বিস্তারিত

কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা বাজার খানিক আগেই কোচবিহার সার্কিট হাউস থেকে মদনমোহন মন্দিরের দিকে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। মন্দিরে পুজো দেওয়ার পরবর্তীতে মমতার কর্মসূচি কী হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে অভিজ্ঞমহলের এক অংশের দাবি, মুখ্যমন্ত্রী রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে যাবেন।

রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্তের সঙ্গে সাক্ষাৎ-এ সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্তের কথায়, ‘আমি জানি না ম্যাডাম কেন আসছেন। সকালে এসপি আমায় ফোন করে জানালেন। প্রথম বার মুখ্যমন্ত্রী আসছেন আমাদের বাড়িতে, খুব ভাল লাগছে। আগে যদি জানতাম, তা হলে অন্য রকম ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সকালে শুনলাম ম্যাডাম আসবেন।’

সকালে পুজো দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ-সহ কোচবিহারের প্রবীণ তৃণমূল নেতা তথা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.