আজ ১ জুন রাজ্যজুড়ে চলেছে সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণপর্ব।বারাসাত, দমদম, বসিরহট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়ামন্দ হারবার এই ৯ আসনে জোরকদমে চলছে শেষ দফার নির্বাচন। এর মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রে ভোট দিতে এলেন অভিনেত্রী নুসরত জাহান।
বলে রাখা ভালো গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন এই অভিনেত্রী।যদিও চব্বিশের লোকসভায় আর টিকিট পাননি তিনি। বসিরহাট আসনে এবার তৃণমূল প্রার্থীহিসেবে লড়ছেন হাজি নুরুলক। ভোট দিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন সাংসদ বললেন, “ভোট দেওয়া আমাদের অধিকার। সকলে আসছেন ভোট দিতে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এটাই বড় কথা। ভালো কিছুই আশা করছি আমরা”।







