দেশবিদেশ

ভারত, ডাকাতি করে পাকিস্তানের জল কাড়ার চেষ্টা করছে! সিন্ধুকে রক্তনদী করার হুংকার ভুট্টার

পহেলগাঁও এর জঙ্গী হামলার নিন্দায় গোটা বিশ্ব । সেই হামলার প্রত্যাঘাত হিসাবে ভারত সরকার সিন্ধু জল চুক্তি রদের ঘোষণা করেছে । ভারত সরকারের এই সিদ্ধান্তে কার্যত পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে পাকিস্থানি শাসকদের। অনুমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার শাগরেদরা রীতিমতো কান্ডজ্ঞানও হারিয়ে ফেলেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের তরফে বৃহস্পতিবারই জানিয়ে দেওয়া হয়, “সিন্ধুর জল রোখাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসাবেই ধরে নেওয়া হবে।” এবার ভারতীয়দের রক্তে সিন্ধুর জল লাল করে দেওয়ার হুমকি দিয়েছেন, পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। তিনি সিন্ধুকে, ভারতীয়দের রক্ত নদী করার হুংকার ছেড়েছেন।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো এক সভায় বলেছেন, “সিন্ধু নদের কাছে দাঁড়িয়ে আজ বলছি, সিন্ধু নদ আমাদের ছিল। আমাদেরই থাকবে। হয় সিন্ধুতে আমাদের জল প্রবাহিত হবে আর তা না হলে ভারতীয়দের রক্তের ধারা বইবে। যাঁরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে।”

তিনি আরো বলেন , “শুধুমাত্র জনসংখ্যা বেশি বলে ভারত দাদাগিরি দেখাবে, তা মেনে নেওয়া হবে না। যে কোনও লড়াইয়ের জন্য প্রতিটি পাকিস্তানি প্রস্তুত। সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানি সেনারা ভারতের সেনাকে যোগ্য জবাব দেবে। শত্রু ভারতের লক্ষ্য আমাদের প্রাপ্য জল। ওই জল ডাকাতি করে কাড়ার চেষ্টা হলে প্রতিটি পাকিস্তানিকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.