দেশরাজ্য

এবার নতুন এক বিতর্ক শুরু বিতান অধিকারীকে নিয়ে

সামাজিক মাধ্যমে একটি ক্যাম্পেন শুরু হয়েছে । অভিযোগ প্রয়াত বিতান অধিকারীর নামে তোলা হচ্ছে টাকা । একটি থার্ড পার্টির মাধ্যমে লিঙ্ক জেনারেট করে চলছে এই অনুদান সংগ্রহ।
এখানেই প্রশ্ন উঠেছে, কেন এই টাকা তোলা হচ্ছে? কারাই বা তুলছেন? এই টাকা কে পাবেন? এভাবে কি মানুষের সহানুভূতির সুযোগে টাকা তোলা যায়?
লিঙ্ক খুললেই দেখা যাচ্ছে বিতান অধিকারীর স্ত্রী সোহিনীর পক্ষ থেকে চলছে এই ক্যাম্পেন। লেখা আছে, ‘ফ্লোরিডার বাসিন্দা আমাদের প্রিয় বন্ধু বিতান ওঁর পরিবারে একমাত্র উপার্জন করতেন। তাঁর অকাল প্রয়াণে আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি হয়েছে। বিতানের পরিবার আর্থিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে তাই বাড়ির ঋণ, গাড়ির কিস্তি, ছেলের ভবিষ্যত সবকিছু অনিশ্চয়তায়। এই দুঃসময়ে আমরা ওঁদের পাশে দাঁড়াতে একটি ফান্ডরেইজার শুরু করেছি। আমাদের লক্ষ্য ৩ লক্ষ ডলার সংগ্রহ করা, যা পুরোপুরি বিতানের পরিবারকে দেওয়া হবে, যেন তাঁরা অন্তত আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পান।”
শেষে পরিচয় হিসেবে বলা হয়েছে, তাঁরা বিতান ও সোহিনীর বন্ধুদের একাংশ। দেখা যাচ্ছে, প্রায় দেড় লক্ষ ডলার টাকা উঠেও গেছে এই ক্যাম্পেনে। শেষে বিভাস বেরা বলে জনৈক ব্যক্তির নাম রয়েছে, যিনি মূলত এই ক্রাউডফান্ডিংটি করছেন সোহিনীর পক্ষ থেকে।

তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশ দাবি করছেন, এভাবে টাকা তোলা বেআইনি এবং এতে মানুষের দুর্বল মনের সুযোগ নেওয়া হচ্ছে। তবে অন্য এক অংশের বক্তব্য, আমেরিকা বা পশ্চিমী দেশগুলিতে বন্ধুমৃত্যুর পরে এভাবে ফান্ড তোলা অস্বাভাবিক কিছু নয়। টাকা দিয়ে পাশে দাঁড়ানোই সাধারণ রীতি সেখানে। ফ্লোরিডার বাসিন্দা, বিতানের বন্ধুরা তাই এই কাজ করছেন।
এই টাকা তোলা নিয়ে বিতর্কে সান দিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ক্ষতিপূরণের অঙ্কের পুরোটা যেন বিতানের স্ত্রী সোহিনীকে না দেওয়া হয়। কারণ ওঁদের পরিবারের যা সমীকরণ, তাতে বিতানের মা-বাবা ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে উল্লেখ করেন কুণাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.