খেলাধুলা

ধোনির ভবিষ্যৎ নিয়ে আশার বার্তা রায়নার, দলের ব্যর্থতার দায়কি শুধু বাকিদের!

আইপিএলের মরশুম প্রায় শেষের পথে, তবে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে জল্পনা তুঙ্গে। চেন্নাই সুপার কিংসের আইকনিক অধিনায়ক কি আরও একবার মাঠে নামবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না। রায়নার মন্তব্য নতুন করে আশা জাগিয়েছে চেন্নাই সমর্থকদের মনে।

এক ইউটিউব সাক্ষাৎকারে রায়না বলেন, “আমি নিশ্চিত, ধোনি আরও এক মরশুম খেলবে। আশা করি, আগামী বছর সিএসকে আরও ভাল পরিকল্পনা নিয়ে নামবে।” চেন্নাইয়ের ব্যর্থতার জন্য ধোনিকে দোষারোপের প্রবণতাকে উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, নিলামে দল গঠনের মূল দায়িত্ব ধোনির উপর ছিল না। তাই ফলাফল নিয়ে তাঁকে কাঠগড়ায় তোলা অনুচিত।

রায়না আরও বলেছেন, “ধোনি নিজের ব্র্যান্ড এবং দলের প্রতি দায়বদ্ধতা থেকেই আজও নিঃস্বার্থভাবে খেলছে। উইকেটকিপিং করছে, অধিনায়কত্ব করছে এবং দলকে কাঁধে তুলে নিচ্ছে। অথচ যাদের কোটিপতি মূল্য দেওয়া হয়েছে, সেই ক্রিকেটারদের কাছ থেকে ততটা দায়বদ্ধতা দেখা যাচ্ছে না।”

এ বারের আইপিএলে মাঝপথে অধিনায়কত্বে ফিরে এলেও ধোনি চেন্নাইকে প্লে-অফের দৌড়ে রাখতে পারেননি। যদিও তাঁর সংগ্রাম এবং নিষ্ঠা ভক্তদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

সব মিলিয়ে, রায়নার আশ্বাসে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চেন্নাই সমর্থকরা। এখন অপেক্ষা ধোনির চূড়ান্ত সিদ্ধান্তের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.