খেলাধুলা

পরাজয়ের হ্যাটট্রিক, কলকাতা লিগে নওবার তাণ্ডবে কুপোকাত মহমেডান

তিন ম্যাচে জয় নেই। খিদিরপুরের বিরুদ্ধে ম্যাচে তীব্র লড়াই করেও শেষ হাসি হাসতে পারল না মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে তাদের এই দুর্দশা চিন্তায় ফেলেছে সমর্থকদের। মাঠে দল নেমেছে উদ্যম নিয়ে, কিন্তু ফল মিলছে না। বৃহস্পতিবার নওবা মেইতেইয়ের হ্যাটট্রিক যেন সাদা-কালো ব্রিগেডের স্বপ্নই ছিনিয়ে নিল।

ম্যাচের শুরুতে যদিও ইঙ্গিত ছিল এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। খিদিরপুরের হয়ে নওবার প্রথম গোলের জবাব দিয়েছিলেন মহমেডানের লালথানকিমা। কিন্তু দ্বিতীয়ার্ধে খিদিরপুর আরও তীক্ষ্ণ ও কৌশলী হয়ে ওঠে। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন নওবা মেইতেই। ফের জালে বল জড়িয়ে খিদিরপুরকে এগিয়ে দেন তিনি।

৮২ মিনিটে মহমেডানের হয়ে সমতা ফেরান আদিসন সিংহ। মুহূর্তেই মাঠে ফেরে উত্তেজনা। কিন্তু শেষ মুহূর্তে ফের বাজিমাত নওবার। তাঁর হ্যাটট্রিক গোলে জয় ছিনিয়ে নেয় খিদিরপুর। হতাশ হয়ে পড়ে মহমেডানের ডাগআউট, মাথা নিচু করেন সমর্থকেরাও।

লিগে এই ফলাফলে মহমেডানের পয়েন্ট এখনও শূন্য। অন্যদিকে খিদিরপুর এই জয়ে নতুন উদ্যমে টেবিলে জায়গা করে নিচ্ছে। একই দিনে ভবনীপুর এফসি ৩-০ গোলে হারিয়েছে উয়াড়িকে, রেনব্যে একই ব্যবধানে হারায় কলকাতা পুলিশকে। তবে আলোচনার কেন্দ্রে শুধুই এক নাম—নওবা মেইতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.