প্লে-অফের লড়াইয়ে বাঁচতে হলে জয়ের বিকল্প ছিল না। আর সেই চাপের ম্যাচেই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল Kolkata Knight Riders। অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রথমে শৃঙ্খলাবদ্ধ বোলিং, তারপর Finn Allen-এর বিধ্বংসী শতরান— এই জোড়া আঘাতেই কার্যত ম্যাচ থেকে ছিটকে গেল Delhi Capitals।
Gautam Gambhir-এর উপস্থিতি ম্যাচে আলাদা মাত্রা যোগ করেছিল। গ্যালারিতে ভারতীয় দলের প্রধান কোচকে দেখা যায় নির্বাচক R. P. Singh এবং বিসিসিআই সহ-সভাপতি Rajeev Shukla-র সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে। কেকেআরের প্রাক্তন অধিনায়ক ও মেন্টরের সামনে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে দল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কলকাতা। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লিকে চাপে রাখেন নাইট বোলাররা। Anukul Roy ও Kartik Tyagi দুটি করে উইকেট নেন। এছাড়া Cameron Green, Sunil Narine এবং Vaibhav Arora পান একটি করে উইকেট। Varun Chakravarthy ৪ ওভারে মাত্র ২৮ রান দিলেও উইকেট পাননি। দিল্লির হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন Pathum Nissanka। শেষদিকে ২৮ বলে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন Ashutosh Sharma। নির্ধারিত ২০ ওভারে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৪২।
রান তাড়া করতে নেমে শুরুতেই Ajinkya Rahane (১৩) এবং Angkrish Raghuvanshi (১) ফিরলেও ম্যাচের রাশ দ্রুত নিজের হাতে তুলে নেন Finn Allen। দিল্লির বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন কিউই ব্যাটার। মাত্র ৪৭ বলে শতরান পূর্ণ করে কার্যত ম্যাচ শেষ করে দেন তিনি। তাঁর বিধ্বংসী ইনিংসে ছয়-চারের বন্যা বয়ে যায় অরুণ জেটলি স্টেডিয়ামে। অন্য প্রান্তে অপরাজিত ৩৩ রান করেন Cameron Green।
Rajasthan Royals-এর বিরুদ্ধে Rinku Singh-এর ম্যাচজয়ী ইনিংসের পর থেকেই বদলে গিয়েছে কেকেআরের মানসিকতা। টানা চার জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা। প্লে-অফের রাস্তা এখনও কঠিন হলেও, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নাইট শিবির।







