মঙ্গলবার, ৫ মে—গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ চার রাশির জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলছে। ধনু, মকর, কুম্ভ ও মীন—এই চার রাশির জাতকদের জন্য দিনটি একেবারে একরকম নয়। কোথাও সাফল্যের ইঙ্গিত, আবার কোথাও সতর্ক থাকার বার্তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।
ধনু :
আজ আপনার জন্য চমক অপেক্ষা করছে। অপ্রত্যাশিতভাবে কোনো ভালো খবর বা লাভের সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, এমনকি পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিবারে খুশির আবহ থাকবে। তবে কথাবার্তায় একটু সংযম রাখাই বুদ্ধিমানের কাজ।
মকর :
পরিশ্রমই আজ আপনার মূল চাবিকাঠি। কঠোর চেষ্টা করলে ফল মিলবেই। প্রেমের সম্পর্কে উষ্ণতা বাড়বে, সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ এগোবে। নতুন গাড়ি কেনার পরিকল্পনাও সফল হতে পারে।
কুম্ভ :
যে টাকা আটকে ছিল, তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে আজ ইতিবাচক খবর পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসবে। তবে রাস্তায় বা গাড়ি চালানোর সময় সাবধানতা জরুরি।
মীন :
আজ পরিবারই আপনার শক্তি। কাছের মানুষের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। নতুন কোনো পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হলে লাভের সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে। অনেকদিনের অসমাপ্ত কাজ আজ সম্পূর্ণ হওয়ার ইঙ্গিত মিলছে।







